জনপদ

নদীর পাড়ে কলাবাগান থেকে নবজাতকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একটি গ্রামীণ এলাকায় অনেক মানুষ একত্রিত হয়ে জমায়েত হয়েছে, সম্ভবত কোনো অনুষ্ঠান বা উৎসবের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় মগড়া নদীর পাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। সোমবার সকালে পৌর শহরের হোসেনপুর আন্তঃজেলা বাস টার্মিনালের অদূরে মগড়া নদীর পাড়ে কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কে বা কারা ফেলে রেখে গেছে তা কেউ বলতে না পারলেও ধারণা করা হচ্ছে ভোরের দিকে অথবা সকালের দিকে কেউ হয়তো ফেলে রেখে গেছে। ঢিল দিয়ে ফেলে রাখায় শিশুটির মাথা ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।

ছেলে শিশুটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করে অপরাধী শনাক্ত করবে বলে জানিয়েছেন মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল জলিল।

বিষয়:নবজাতকের মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…