জনপদ

রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের মরদেহ

রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতকের মরদেহ

টাঙ্গাইলের কালিহাতী থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাতিহারা এলাকা থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার তাতিহারা সরকারি স্কুল সংলগ্ন এলেঙ্গা-ভূঞাপুর সড়কের পাশে একটি বাজারের ব্যাগের মাঝে লাল কাপড়ে ঢাকা এক নবজাতক দেখতে পায় তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:নবজাতকের মরদেহ উদ্ধার পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…