নেত্রকোণার সবখানেই এবার শীতকালীন সবজীর আবাদ হয়েছে। এর মধ্যে কৃষক সব থেকে লাভবান বেগুন চাষে। একজন কৃষক জানান, আমি এবার ৪০ শতক জায়গায় বেগুনের আবাদ করেছি, ১৫-২০ হাজার টাকার মতো বিক্রি শেষ করেছি। এখনও ১ লক্ষ টাকার বেগুন বিক্রি করতে পারবো বলে আশা করছি।
ফলন ভালো হওয়ায় প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। তারা জানায়, এবার বেগুনের চাষ করে ভালো লাভবান হয়েছি। এবারের মৌসুমে প্রতি কেজি বেগু ৫০-৬০ পর্যন্ত বিক্রি করতে পারছি।
কৃষি বিভাগের হিসেবে এ বছর প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। এর মধ্যে বেগুন আবাদ হয়েছে ২ হাজার ৫০০ হেক্টরে।
নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ বিপনন কর্মকর্তা দীলিপ কুমার অধিকারী বলেন, ‘এবারের মৌসুমে এ অঞ্চলে বেগুনের ফলন দারুণ হয়েছে। বাজার দরও ভালো। প্রায় ৪০-৪৫ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে।





