ক্রিকেট

নেই সাকিব-শান্ত, বাদ মোস্তাফিজ, ওয়ানডেতেও অধিনায়ক মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার মাঠে অনুশীলনরত, তারা হাসিমুখে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুঁচকির চোট না সারায় টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটে নেই আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। একই কারণে দলে ফেরা হয়নি মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের। ডাকা হয়নি সাকিব আল হাসানকেও।

প্রায় একবছর পর ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ দলে চমক হয়ে এসেছেন পারভেজ হোসেন ইমন। উইন্ডিজ সিরিজের দলে থাকা ইমনের আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।

দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসার সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে সিরিজে ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর। সব ম্যাচই সেন্ট কিটসে।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

বিষয়:অধিনায়ক বাংলাদেশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…