চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেইমার কোথাও যাচ্ছে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

পিএসজিতে সুখে নেই নেইমার। এখনও মন পোড়ে পুরনো ক্লাব বার্সেলোনার জন্য। সময় সময় তাই গুঞ্জনটাও বেড়ে যায়, আবারও ফিরতে চান স্পেনে। কিন্তু সেক্ষেত্রে বার্সা নয়, ব্রাজিলিয়ান তারকা যেতে পারেন রিয়াল মাদ্রিদেই। লস ব্লাঙ্কোস কর্তারাও নেইমারকে সাদরে বরণ করতে প্রস্তুত বলে খবর।

তবে একজন ভিন্নভাবে ভাবছেন। তিনি পিএসজি কোচ। উনাই এমেরি জানাচ্ছেন, কোথাও যাচ্ছেন না নেইমার। দলের সেরা তারকাকে ধরে রাখতে সবকিছু করতে প্রস্তুত তিনি।

সম্প্রতি নেইমার ও রিয়াল মাদ্রিদকে ঘিরে চলা গুঞ্জনের অবসানে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বসেন উনাই এমেরি। সখানে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়ে দিলেন কোথাও যাচ্ছেন না নেইমার, ‘আমরা সকল শর্ত পূরণ করেই তাকে দলে এনেছি। ক্লাব এবং প্রেসিডেন্ট খুবই খুশি তাকে পেয়ে। আমরা সবাই চাই সে পিএসজির হয়ে জিতুক। আর সে এখানেই থাকছে।’

নেইমারের সঙ্গে ঠিকমত বনিবনা হচ্ছে না এমেরির। এমন খবরে সরগরম ফরাসী সংবাদ মাধ্যমগুলো। সঙ্গে কাভানি-দ্বন্দ্ব, ঠাণ্ডা ড্রেসিংরুম ইত্যাদি বিষয়ে ত্যক্তবিরক্ত হয়েই রিয়ালে চলে যেতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, ফুটবল বিশ্বে এমন গুজবেরও কদর বেশ। সেইসব গুঞ্জনই এক ফুঁৎকারে উড়িয়ে দিতে চাইলেন এমেরি। ভুলত্রুটি কিছু হয়ে থাকলে সেটা ভুলে যাওয়ারই পক্ষে পিএসজি কোচ।

‘প্রতিটি ফুটবলারের জীবনে সবচেয়ে বড় সত্য সে মানুষ। আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। বলেছি যেটা গুরুত্বপূর্ণ সেটাই যেন শোনে। গুজবে যেন কান না দেয়। মানিয়ে নেয়ার ক্ষমতা একেক খেলোয়াড়ের একেক রকম। ভিন্নতা সবার মাঝেই আছে। আমরা তাকে ক্লাবে দ্রুত মানিয়ে নিতে সবরকমভাবে সাহায্য করছি। কিন্তু সবকিছুর উপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে তার পারফরম্যান্স। আর সে নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে তা ধরে রাখা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT