চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন অঁরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও অঁরি হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেইমার ইদানীং সাক্ষাৎকারে প্রায়ই নিজের সুস্থতা ও চাপে থাকার বিষয়ে বলছেন। তাই প্রথমেই আমার মাথায় আসছে, তিনি ঠিক আছেন? তিনি কথা বলছেন, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন? তিনি সাহায্যের জন্য আর্তনাদ করছেন। যেকোনো মানুষের মতো তার মাথার ভেতর কিছু একটা চলছে।’

পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে এভাবেই দুশ্চিন্তার কথা জানিয়েছেন থিয়েরি অঁরি। সাবেক ফরাসি তারকা মনে করেন, পিএসজিতে ২০২১-২২ মৌসুমে নিজের বাজে পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছেন নেইমার।

সন্দেহাতীতভাবে পিএসজি জার্সিতে নিজের সবচেয়ে খারাপ মৌসুম পার করছেন নেইমার। সবশেষ ১৮ ম্যাচে কেবল ৪ গোল করতে পেরেছেন, অ্যাসিস্টও ৪টি।

চোটের কারণে এমৌসুমে ক্লাবের হয়ে ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় খেলতে পারেননি ১৮ ম্যাচে। গত শনিবার লিগ ওয়ানে নিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে পিএসজি। ম্যাচে একেবারেই অনুজ্জ্বল ছিলেন নেইমার।

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের সহকারী কোচ অঁরির মতে, ৩০ বছর বয়সী ফরোয়ার্ড গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের সাহায্য চেয়ে আর্তনাদ করেছেন।

গত বছর এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন নেইমার। অঁরি মূলত সেটিই ইঙ্গিত করে কথাগুলো বলেছেন।

নেইমার তখন বলেছিলেন, ‘আমি মনে করি এটি (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ। এটিকে আমার শেষ হিসেবে দেখছি। কারণ জানি না ফুটবলের সঙ্গে থাকার মতো মানসিক শক্তি আমার আছে কিনা।’

নেইমার আরও জানিয়েছিলেন, ক্লাব পর্যায়ে ইউরোপীয় খেলাগুলোর তীব্র চাহিদার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন। যা তার মেজর লিগ সকারে যাওয়ার দুয়ার খুলে দিচ্ছে।

পিএসজি তারকা গত মাসে আরেক সাক্ষাৎকারে বলেছেন, ‘আসলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুম সেখানে খেলতে চাই। তাদের মৌসুম সংক্ষিপ্ত, তাই তিন মাসের ছুটি পাবো।’

ট্যাগ: অঁরিনেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রস্তাবিত মানবিক করিডোর ‘অগ্রহণযোগ্য’: ইউক্রেন

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলে সবুজ বেস্টনী

পরবর্তী
উপকূলে সবুজ বেস্টনী প্রকল্পের জন্য জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলে সবুজ বেস্টনী

জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতারা বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল লিথুয়ানিয়ার

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT