চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বিরুদ্ধে বার্সার আইনি ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

নেইমার-বার্সেলোনার কাহিনী যেন শেষ হয়েও হচ্ছে না। অনেক নাটকের পর বার্সা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু ঝামেলা এখনও পিছু ছাড়েনি তার। এবার ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছে তার সাবেক ক্লাব বার্সা।

গত বছরের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে স্বাক্ষর করা চুক্তি অনুযায়ী, ২০২১ সাল পর্যন্ত ন্যু-ক্যাম্পে থাকার কথা ছিল ব্রাজিলিয়ান তারকার। চুক্তি নবায়নের সময় বার্সার কাছ থেকে লয়ালিটি বোনাস হিসেবে ৮.৫ মিলিয়ন ইউরো পেয়েছিলেন নেইমার। পিএসজিতে যোগ দেয়ায় সেই অর্থ ফিরিয়ে নেয়ার জন্য স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বার্সেলোনা।

২২২ মিলিয়ন রিলিজ ক্লজের মূল্য দিয়ে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সার দাবি, চুক্তির শর্ত ভঙ্গ করেছেন ব্রাজিলিয়ান তারকা। ফলে লয়ালিটি বোনাসের অর্থ তার প্রাপ্য নয়। তাই ৮.৫ মিলিয়ন ইউরো ফেরত পাওয়ার জন্যই অভিযোগ। বার্সেলোনার শ্রম আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করা হয়েছে কাতালান ক্লাবটির পক্ষ থেকে।

নেইমারের বিরুদ্ধে করা অভিযোগের রায়ে যদি বার্সেলোনা জয়লাভ করে তবে, কাতালান ক্লাবটি সবমিলিয়ে ৯.৩৫ মিলিয়ন ইউরো পাবে। কেননা, এক্ষেত্রে নেইমারকে ৮.৫ মিলিয়ন ইউরো লয়ালিটি বোনাসের ১০ শতাংশ সুদ জরিমানাও দিতে হবে।

এদিকে নেইমার যদি ব্যক্তিগতভাবে বার্সেলোনার দাবি করা অর্থ ফেরত দিতে না পারেন, তবে কাতালানদের পক্ষে রায় আসলে সেই অর্থ পিএসজিকেই পরিশোধ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT