চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের তিন বিকল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি যদি সত্যি হয়, তবে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজি যাওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র! ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যদি চলেই যান তবে বার্সায় তার বিকল্প কে হবেন? গণমাধ্যমগুলোর দাবি একজন নন, তিনজনকে লক্ষ্যে রেখে এগোচ্ছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

ফ্রেঞ্চ ব্রডকাস্টিং কর্পোরেশন আরএমসির দাবি সোমবার কিংবা মঙ্গলবার হয়ে যেতে পারে পিএসজির সঙ্গে নেইমারের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তি। মেয়াদ হবে পাঁচ বছরের। আর এই চুক্তিতে বার্সা হাতে পেয়ে যাবে অঢেল অর্থ।

বিশাল অর্থ ঢালার পরিকল্পনা নিয়েই নেইমারের বিকল্প খোঁজা শুরু করেছে বার্সা। প্রথম অবস্থায় জুভেন্টাস থেকে পাওলো দিবালাকে উড়িয়ে আনার ইচ্ছা থাকলেও সেই চিন্তা থেকে সরে আসার কথা ভাবছে কাতালানরা। নেইমারের বিকল্প হিসেবে লিভারপুল থেকে ফিলিপে কৌতিনহো, চেলসি থেকে এডেন হ্যাজার্ড এবং টটেনহ্যাম হটস্পার থেকে ডেলে আলিকে এনে দল সাজানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ন্যু ক্যাম্পের কর্তারা।

কৌতিনহোকে প্রধান লক্ষ্য করে এগোলেও ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পাশাপাশি হ্যাজার্ডকে চায় বার্সা। মেসির সঙ্গে এই বেলজিয়ান মিডফিল্ডারের খেলার ধরনে মিল থাকায় তাকে দলে আনার কথা ভাবা হচ্ছে। কৌতিনহোর জন্য ৮০ মিলিয়ন ইউরো দর হাঁকালেও হ্যাজার্ডের জন্য কত খরচ করতে চায় বার্সা তা এখনো জানা যায়নি। আর সম্ভব হলে ডেলে আলিসহ তিনজনকেই চাইছে দলটি।

কিন্তু এই তিন তারকার মাঠের পজিশন এক। মিডফিল্ডার। ইনিয়েস্তা, আরদা তুরানদের মত মাঝমাঠের সেনানী থাকার পরও এত মিডফিল্ডার দিয়ে কী করবে বার্সা? সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আর চাহিদার এই নামগুলো সবই গুঞ্জন কি-না সেটা জানতে অবশ্য নেইমারের যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাস্টার্স ক্রিকেট কার্নিভালে ট্রফি ভাগাভাগি

পরবর্তী

আরেফিন সিদ্দিকের সঙ্গে ঢাবি ভিসি প্যানেলে অাঃ আজিজ ও কামাল উদ্দিন

পরবর্তী
ঢাবি ভিসি

আরেফিন সিদ্দিকের সঙ্গে ঢাবি ভিসি প্যানেলে অাঃ আজিজ ও কামাল উদ্দিন

যুক্তরাষ্ট্র-কুকুর

সামরিক মর্যাদায় শেষ বিদায় পেলো যে হিরো

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT