চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারবিহীন পিএসজির গোল উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজির ফুটবল দল গোল উদযাপন করছে, সব খেলোয়াড় হলুদ জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ছিলেন না। কোচ উনাই এমেরি বলেছেন হালকা চোট আছে ব্রাজিল তারকার। তাতে অবশ্য গোল উৎসব করতে কোন সমস্যাই হয়নি পিএসজির। লিগ ওয়ানে এডিনসন কাভানির শততম গোলের ম্যাচে অ্যাঙ্গার্সকে ৫-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

শনিবার রাতে কাভানি ও কাইলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন। অন্য গোলটি জুলিয়ান ড্রাক্সলারের। এই জয়ে ১২ ম্যাচে অপরাজিত থাকা (১০ জয় ও দুই ড্র) পিএসজি ৩২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলেই শীর্ষেই থাকল।

ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন এমবাপে। দানি আলভেজের ক্রসে ভলি করে জাল খুঁজে নেন ফরাসি তারকা। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্রাক্সলার। জার্মান মিডফিল্ডারের গোলের কারিগর সেই আলভেজই।

ম্যাচের ৩০ মিনিটে স্কোরশিটে নাম লেখান কাভানি। ফরাসি লিগে মাইলফলক ছোঁয়া গোল এটি উরুগুয়ে তারকার। লিগ ওয়ানে শততম গোল। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পিএসজির জার্সিতে এই মাইলফলক স্পর্শ করলেন কাভানি।

মধ্যবিরতির পর ৬০ মিনিটে আরেকদফা প্রতিপক্ষের জাল খুঁজে নেন কাভানি। গোলের উৎস ড্রাক্সলার। চলতি লিগে এটি তার ১৩তম গোল। আর ৮৪ মিনিটে মিডফিল্ডার লুকাস মৌরার পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেকাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT