চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে নিয়ে আশাবাদী পেলে, শঙ্কিত রোমারিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ফুটবল বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। বার্সার মত বড় দল, লা লিগার মত প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ লিগ ছেড়ে নেইমারের প্যারিসে পাড়ি জমানো ভবিষ্যতে কতটুকু ফলপ্রসূ হবে? ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মতে কাতালানদের ছেড়ে এসে ভালোই করেছেন নেইমার। আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর মত আবার উল্টো। তার শঙ্কা পিএসজিতে খেলে নেইমারের ব্যালন ডি’অর জেতার সুযোগ বড্ড কম।

সাবেকদের নিয়ে অনুষ্ঠিত এক টুর্নামেন্ট খেলতে বার্সেলোনায় গিয়েছিলেন পেলে, রোমারিওর মত অনেক সাবেক ফুটবল তারকা। সেখানেই আলাদাভাবে স্প্যানিশ ম্যাগাজিন মার্কার মুখোমুখি হয়েছিলেন পেলেও এবং রোমারিও।

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে গত আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। বর্তমানে ব্রাজিল দলটির ‘মেরুদণ্ডের’ এমন দলবদল কতটা কাজে আসবে এখন প্রসঙ্গ সেটাই। পেলে জানাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে নেইমারের বার্সেলোনা ছাড়াটা অপরিহার্যই ছিল, ‘এই মুহূর্তে নেইমার ব্রাজিলের সেরা খেলোয়াড়। আমার মনে হয় সে ক্লাব পরিবর্তন করে ভালোই করেছে। বার্সেলোনায় থাকতে মেসির সঙ্গে নেইমারকে বেশ প্রতিদ্বন্দ্বীতা করতে হয়েছে। তার দলবদলটা দরকার ছিলই। এবার মনমত খেলার জন্য সে ভালো একটা সুযোগ পাবে।’

পেলের ঠিক উল্টো ধারণাটাই পোষণ করছেন রোমারিও। ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী নায়কের ধারণা বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়াটা নেইমারের জন্য ভালো হয়নি, ‘বার্সেলোনা একটা পর্যায়ে চলে গেছে। ব্যালন ডি’অর জয়ের জন্য যেসব ক্লাবের খেলোয়াড়রা সবার আগে থাকে বার্সেলোনা সেই ক্লাবগুলোর একটি। এখন এই দলবদলে আমার মনে হয়, পিএসজিতে থেকে নেইমারের ব্যালন ডি’অর জেতা খুব কঠিন হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপেলেরোমারিও
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু চিকিৎসায় মন্ত্রণালয়কে এক লাখ আইভি স্যালাইন দিল ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

সৌদি আরবে সম্পত্তি কিনতে বিদেশি কোম্পানিদের জন্য নতুন নিয়ম

জুন ৮, ২০২৬

‘প্রশাসক প্রকৌশলী নন’, বিদেশ সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জুন ৮, ২০২৬

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠকে ‘পুশব্যাক’ নিয়ে আলোচনা

জুন ৮, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT