চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূরজাহান বেগমের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবু হামেদ এর সহধর্মিণী, মহীয়সী নারী নূরজাহান বেগম এর মৃত্যুতে নানা ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

ছয় ছেলে ও তিন মেয়ের জননী নূরজাহান বেগম শুক্রবার বিকেল ৩ টায় কালীকচ্ছ ইউনিয়নের নিজ বাড়ি শেখাবাদে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

শনিবার সিরাজুল উলুম মাদ্রাসার পাশে সূর্যকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন শেখ এনায়েতউল্লাহ বংশীয় কবরস্থানে নূরজাহান বেগমকে মরহুম স্বামী শেখ মোহাম্মদ আবু হামেদের কবরের পাশে সমাহিত করা হয়।

Banglabid

এর আগে সকাল ৯ টায় কালীকচ্ছ শাহী ঈদগাহ ময়দানে নূরজাহান বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, আইন সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারি, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাওসার, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী, বিএনপি জেলা কমিটির নেতা জসিমউদ্দিন রিপন, সরাইল ডিগ্রি মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ মৃধা, ও সরাইলের কালীকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এক শোক বার্তায় বিপ্লব বড়ুয়া নূরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে গৃহীত শোক প্রস্তাবে নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ আলাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাবি, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

Reneta

বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর কানিজ সৈয়দা বেন্তে সাবাহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আবুল আহাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগমভাষা সংগ্রামী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT