বাংলাদেশ

স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছেন রুশ রাষ্ট্রদূত

রুশ রাষ্ট্রদূত ও স্বাস্থ্য উপদেষ্টার মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সাথে রুশ রাষ্ট্রদূত বৈঠক করছেন, আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি।

মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ১১ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত মান্টিটস্কি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানান।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা আশা করেন। রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আহত ব্যক্তির চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন।

আলেকসান্দার মান্টিটস্কি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি রাশিয়াতে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন।

বিষয়:নূরজাহান বেগম বৈঠক স্বাস্থ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…