চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাতের মামলাটি যেন হারিয়ে না যায়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A

সাগর-রুনির এবং মিতু ও তনুর মত ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের মামলাটি যেন হারিয়ে না যায় এ মন্তব্য করে হাইকোর্ট বলেছেন: নুসরাতের মামলার তদন্তে গাফিলতি হলে আমরা হস্তক্ষেপ করব।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন বিভিন্ন দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন বৃহস্পতিবার আদালতের সামনে তুল ধরে। ঐ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে হাইকোর্ট একথা বলে।

এসময় আদালত বলেন: আমরা যতটুকু জানি এ ঘটনাটি পিবিআইকে ট্রান্সফার করা হয়েছে তদন্তের জন্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা তদারকি করছেন। আমরা এ ঘটনায় সমভাবে ব্যথিত। আর আমরা কোনোভাবেই চাই না সাগর-রুনির মত, মিতুর মত, তনুর মত যেন এই মামলাটা না হারিয়ে যায়।’

একপর্যায়ে আদালত আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমনকে উদ্দেশ্য করে বলেন:
‘আপনারা খেয়াল রাখেন। আমরাও খেয়াল রাখছি। তদন্তের কোনো জায়গায় কোনো কারণে যদি যদি মনে হয় গাফিলতি হচ্ছে তাহলে আপনারা চলে আসবেন, আমরা ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করব।’

এ বিষয়ে আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘নুসরাতের ঘটনাটা একটা হৃদয় বিদারক ঘটনা। রাতে আমি এবং আমার পরিবারের লোকজন ঘুমাতে পারিনি। সকাল বেলা মাননীয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের বিষটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে আদালত কোন আদেশ না দিয়ে এসব কথা বলেন।’

চিকিৎসাধীন নুসরাত

গত বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লে‌জে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফির মৃত্যু হয়।

Reneta

অধ্যক্ষ সিরাজ উদদৌলার মাধ্যমে যৌন হয়রানির শিকার হওয়ার পর এ বিষয়ে অভিযোগ করায় গত শনিবার আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা চারজন দুর্বৃত্ত নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়।

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া নুসরাতের অবস্থা অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের লাইফ সাপোর্টে নেয়া হয়।

ফেনী-শিক্ষার্থী-যৌন হয়রানি-মাদরাসার অধ্যক্ষ
অভিযুক্ত শিক্ষক সিরাজউদ্দৌলা

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তাকে সিঙ্গাপুর নেয়ার সিন্ধান্ত নেয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে এখনই সিঙ্গাপুরে নেয়া হচ্ছে না বলে জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

এরপর মঙ্গলবার দুপুরে তার অস্ত্রোপচার হ‌য়। আগুনে ক্ষতিগ্রস্ত নুসরাতের ফুসফুস স‌ক্রিয় করতেই এই অস্ত্রোপচার করা হ‌য় ব‌লে চি‌কিৎস‌কেরা জানান। এবং সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মারা যান নুসরাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিদগ্ধ নুসরাতআদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT