শিক্ষা

নুরসহ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অনশনে ভুক্তভোগী

নুরসহ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অনশনে ভুক্তভোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুক্তভোগীরা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অনশনে বসেছেন, তাদের পাশে বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভুক্তভোগী ছাত্রী।
জনপ্রিয়তার কারণে যাতে আসামিরা পার পেয়ে না যায় সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ওই শিক্ষার্থী৷
মামলা দায়েরের ১৭ দিন অতিবাহিত হলেও আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী ছাত্রী বলেন, যতদিন আসামিদের গ্রেপ্তার করা না হবে, ততদিন পর্যন্ত তার এই কর্মসূচি চলমান থাকবে।
সেসময় তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় ২৫ জন ছাত্রী অবস্থান নেন।
বিষয়:অনশন ধর্ষণ মামলা ভিপি নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…