আফ্রিকান দেশ মালিতে বিদ্রোহীদের গুলিতে নিহত সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের পরিবারের সদস্যরা দিশেহারা। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের গিলাগড়ার তার বাড়িতে এখন শোকের মাতম।
নীলকণ্ঠের মৃত্যুর খবরে পাগল প্রায় ৬ মাসের অন্তস্বত্ত্বা স্ত্রী সঞ্চিতা হাজং। বার বার মূর্ছা যাচ্ছেন মা অবন্তী হাজংও।
নীলকণ্ঠ হাজংয়ের মামা ধর্মপাশা উপজেলার ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং জানান, ২০০৩ সালে সেনাবাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন নীলকণ্ঠ। তারা চার ভাই ও এক বোন।






