চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীরবতার পর করতালি

নুসরাত শারমিননুসরাত শারমিন
১:৩৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
বিনোদন
A A
এক মিনিটের নিরবতা

এক মিনিটের নিরবতা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জঙ্গি হামলায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল মঙ্গলবার কান উৎ​সবে এক মিনিট নীরবতা পালনের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবে অংশ নেওয়া প্রত্যেককে মঙ্গলবার বেলা তিনটায় এক মিনিট নীরবতা পালনের অনুরোধ করেন আয়োজকেরা। নির্দিষ্ট সময়ের তিন মিনিট আগেই গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের হাজির হন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। সঙ্গে আরও উপস্থিত ছিলেন কানের মেয়র ডেভিড লিসনার্ড, উৎসবের প্রেসিডেন্ট পিয়েরে লেসক্যু, ফরাসি অভিনেত্রী ইসাবেল উপার্টসহ উৎসবের কর্মকর্তা ও সহযোগী সদস্যরা।

থিয়েরি ফ্রেমো বলেন, ‘ম্যানচেস্টার শহরের হামলায় আমরা ক্ষুব্ধ ও বিষণ্ণ। এই ঘটনা, সংস্কৃতির ওপর আরেকটি আঘাত। কান উৎসব এবং এতে অংশগ্রহণকারীরা শান্তির পক্ষে। তাই ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারদের প্রতি সংহতি ও শোক প্রকাশের জন্য এক মিনিট নীরবতা পালন করছি।’

এরপর ৩টায় ১ মিনিটে পালে দো ফেস্টিভাল ভবনের সামনে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিতরা ১ মিনিট ধরে করতালি দিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন।

২২ মে ম্যানচেস্টারের এরিনা এলাকায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ডের কনসার্ট ছিল। সেখানে রাত ১০টা ৩৫ মিনিটে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ২২ জন। আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি মানুষ। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কান উৎসবে। রয়টার্স।

আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবাই ১ মিনিট ধরে করতালি দিয়ে এই উদ্যোগের প্রশংসা করেন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭০ তম কান
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT