অন্যান্য

নিয়মিত ব্যায়াম কমাতে পারে প্রাণঘাতি ক্যান্সারের ঝুঁকি

নিয়মিত ব্যায়াম কমাতে পারে প্রাণঘাতি ক্যান্সারের ঝুঁকি

শরীর সুস্থ রাখতে লাখো কোটি মানুষ প্রতিদিন জিমে যান বা বাসায় ব্যায়াম করে থাকেন। ব্যায়ামের প্রচলিত অনেক সুফল জানা থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে আরেকটি চিত্র।  নিয়মিত ব্যায়ামের অভ্যাস প্রাণঘাতি ক্যান্সার থেকে রক্ষায় সাহায্য করতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে ওজন বেড়ে গেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে, আর ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে রেখে সেই ঝুঁকি কমানো সম্ভব।

প্রায় ৫ মিলিয়ন লোকের ওপর গবেষণাটি পরিচালনা করে গবেষকরা গবেষণা ফলাফলে ওজন বৃদ্ধির সঙ্গে ক্যান্সার হওয়ার সম্পর্ক খুঁজে পেয়েছেন। 

গবেষণায় গবেষকরা দেখেছেন, মানুষের শরীরে ‘বডি মাস ইনডেক্স’ (বিএমআই) এ প্রতি ৫ পয়েন্ট বেড়ে গেলে জরায়ুতে ক্যান্সার হওয়ার আশঙ্কা ৬২ শতাংশ ও কিডনীতে ক্যান্সার হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ বেড়ে যায়।

জার্নাল লেনসেটে প্রকাশিত ওই গবেষণায় দেখা গেছে, প্রতিবছর বৃটেনে ওজন বেড়ে যাওয়ার কারণে রোগীদের মধ্যে নতুন ধরণের ১২ হাজার ক্যান্সার ধরা পড়ে।

প্রধান গবেষক সেলি নরটন বলেন, অনেকে মনে করেন ওজন বেড়ে গেলে শরীরে শুধু মেদ জমে আর কিছু হয়না, ধারণাটি একদমই ভুল। অতিরিক্ত মেদ শরীরে বিভিন্ন ধরণের হরমোন তৈরি করে যার মধ্যে একটি হলো ওয়েস্ট্রোজেন। 

তিনি আরো বলেন, মেনোপোস শেষ হওয়ার পর ওভারি কিছুদিনের জন্য হরমন উৎপাদন বন্ধ করে দেয়। তখন মেদ বা চর্বি হয় ওয়েস্ট্রোজেনের প্রধান উৎস। অর্থ্যাৎ মেনোপোস বন্ধ হওয়ার পর যেসব নারীদের ওজন বেশি, পেটে অতিরিক্ত মেদ থাকে তাদের জরায়ুতে টিউমার হওয়ার আশঙ্কা বেশি থাকে। যা ওয়েস্ট্রোজেন হরমনের কারণে তৈরি হয়।

গবেষনায় আরো দেখা যায়, ৪১ শতাংস গর্ভাশয় ক্যান্সার হয় অতিরিক্ত মেদে ও ওজনের কারণে। টাইপ টু ডায়বেটিস, লিভার ক্যান্সার এবং ১০ শতাংশ  কোলন  ক্যান্সার হওয়ার পিছনে কাজ করে অতিরিক্ত ওজন।

বিষয়:ক্যানসার ব্যায়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…