চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মিত আদালত ও ছুটি বাতিল চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে দেশের আদালতগুলো চালু করতে এবং এবছরের ক্যালেন্ডারে থাকা আদালতের ছুটি বাতিলের প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির এক জরুরি সভার পর কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে আজ একটি প্রস্তাবনা পত্র প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। এরপর সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রস্তাবনার বিষয়গুলো তুলে ধরেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রধান বিচারপতির কাছে পাঠানো প্রস্তাবনাপত্রে বলা হয়েছে:

Banglabid

১) ভার্চুয়াল আদালত নিয়মিত আদালতের বিকল্প হতে পারে না। সুতরাং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর পক্ষে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি অভিমত প্রকাশ করছে।

২) যেহেতু করােনার ভয়াবহতার কারণে ইতােমধ্যে আদালতের মূল্যবান সময় অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে গেছে সুতরাং
এই ক্ষতি পুষিয়ে নিতে ২০২০ সালের ক্যালেন্ডার অনুযায়ী সুপ্রীম কোর্টের বাৎসরিক ছুটি এবং সকল আদালতের ডিসেম্বরের ছুটি বাতিল করতে হবে এবং পরবর্তী বছরগুলােতে আদালতের ঐচ্ছিক ছুটি কমিয়ে আনতে হবে।

৩) নিয়মিত আদালত চালুর পূর্বে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ এবং আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্য ঝুঁকি মােকাবেলায় বেশকিছু পূর্ব প্রস্তুতিমুলক পদক্ষেপ গ্রহণ করা জরুরী। এজন্য অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। প্রয়ােজনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণপূর্বক বার ও বেঞ্চের সদস্যদের সমন্বয়ে সুপ্রিম কোর্ট সহ সারা দেশের সকল আদালত প্রাঙ্গনে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ঠিক করতে যৌথ সমীক্ষা পরিচালনা করা যেতে পারে।

Reneta

৪) করোনাকালে আদালত প্রাঙ্গনে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। এবং সকল পক্ষকে সুরক্ষা নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

৫) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন। আর এরইমধ্যে সমিতি ভবনে টয়লেট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লে বাের্ডে করােনা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালানাে হচ্ছে। সমিতির পক্ষ থেকে আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের করােনা চিকিৎসার জন্য হলি ফ্যামিলি হাসপাতালে ফ্রি চিকিৎসা সুবিধাসহ আরাে দুটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির একান্ত সানুগ্রহে আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা ফ্রি করােনা টেস্টের সুবিধা পাচ্ছেন। সমিতি ভবনের প্রবেশদ্বারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে সমিতি ভবনে অহেতুক মানুষের উপস্থিতি সীমিত করা হবে।

৬) যতদিন পর্যন্ত নিয়মিত আদালত চালু করা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত সকল আইনজীবীই যেন পেশা পরিচালনার সুযােগ পান সেটি নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে বিদ্যমান ভার্চুয়াল কোর্টের সংখ্যা, পরিধি এবং বিচারিক সময়সীমা বৃদ্ধি করতে হবে। বর্তমানে চলমান ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীনীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। নিম্ন আদালত থেকে মামলার নথি ও আদেশের সার্টিফাইড কপি না পাওয়ায় উচ্চ আদালতে মামলা দায়েরে জটিলতা সৃষ্টি হচ্ছে। এগুলো দূরীকরণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্টে ইমেইলে মাধ্যমে প্রেরিত সকল মামলার তালিকা তাৎক্ষনিকভাবে প্রকাশ করতে হবে এবং আগে থেকেই মামলা সিরিয়াল করে তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যাতে আইনজীবীরা নির্দিষ্ট সময়ে মামলার শুনানি করতে পারবেন।

৭) বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ভার্চুয়াল আদালতে আগাম জামিন চালু করতে হবে।

প্রধান বিচারপতির কাছে পাঠানো পত্রে আরো বলা হয়েছে যে, ‘গত ১২ মার্চ থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ৩৫ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। যাদের অনেকেরই করােনা উপসর্গ ছিল। এছাড়া দেশব্যাপী আরো অনেক আইনজীবী এবং নিম্ন আদালতের একজন বিচারক মৃত্যুবরণ করেছেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিসহ নিম্ন আদালতের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। যেটি আমাদের প্রত্যেকের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী সমিতিআদালতকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্যে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী মারা গেছেন

পরবর্তী

সিনিয়র সাংবাদিক রাশীদ উন নবী মারা গেছেন

দর্শকের দিকে তেড়ে যাওয়ায় নিষিদ্ধ টটেনহ্যামের ডায়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT