নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, ঘুমন্ত কলেজছাত্র নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়ায় নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরে ঢুকে গেলে রাজিব (১৭) নামের এক কলেজছাত্র ঘুমন্ত অবস্থায় নিহত হয়।
সোমবার ভোরে উপজেলার মহিষলুটি বাজারে এই ঘটনা ঘটে। নিহত ছাত্র রাজিব রহিচ উদ্দিনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, সোমবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পরে। তাতে ঘটনাস্থলে রাজিব মারা যায়।
নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






