চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত ব্লগার শাহরিয়ার সর্ম্পকে যা বললেন জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গণজাগরণ মঞ্চের কর্মী ও শাবি ছাত্র ব্লগার শাহরিয়ার মজুমদারের রহস্যজনক মৃত্যু নিয়ে মন্তব্য করেছেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেছেন, ‘আমরা মানতে পারি না। আমাদের মনে খুব কষ্ট হয়। এত জ্ঞানী একটা ছেলে, এত আগ্রহী একটা ছেলে। আমি যতোজনের সঙ্গে কথা বলেছি, কেউ বলে নাই সে কখনো মন খারাপ করে থাকে। কিংবা তার কোনো বিতৃষ্ণা আছে। সবাই বলেছে, খুবই আগ্রহী। কাজেই আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়। এতো হাসিখুশি একটা ছেলে কেনো এভাবে আত্মহত্যা করবে?’

শুক্রবার সকালে ওসমানী হাসপাতালে শাহরিয়ারের ময়নাতদন্ত চলাকালে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় এমন কথা বলেন।

বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে একে রহস্যজনক মৃত্যু আখ্যায়িত করে সুষ্ঠ তদন্ত দাবি করেছে গণজাগরণ মঞ্চ, সিলেট।

এ বিষয়ে জাফর ইকবাল বলেন, ‘তার মৃত্যু নিয়ে আমরা যদি সন্দেহ করেও থাকি, যারা প্রফেশনাল, যারা এধরণের কেস হেন্ডেল করে থাকেন, পোস্টমর্টেম করা হবে, কেউ যদি সুইসাইড করে পোস্ট মর্টেম করে এসব বের করে ফেলা যায়।’

তিনি বলেন, এটা সত্যি, সে সব ধরনের পজেটিভ কাজে যুক্ত ছিলো। গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধ। আমাদের ইউনিভার্সিটিতে বিশাল একটা আল্পনা আঁকা হয়েছিলো, সে আল্পনা আঁকায় মুখ্য ভূমিকা পালন করেছিলো। কাজেই আমাদের মেনে নিতে কষ্ট হয়।’

Reneta

বৃহস্পতিবার রাতে নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকার নিজ বাসার জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডের ৫৪ নম্বর বাসার ৪ তলায় মেস করে থাকতেন শাহরিয়ার ও তার বন্ধুরা।

শুক্রবার দুপুরে ওসমানী হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ব্লগার শাহারিয়ার শাবিপ্রবি সাংস্কৃতিক জোটের আহবায়ক ছিলেন। এছাড়া সিলেট গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT