চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিতে পুলিশ নিহত: ভাঙা টিভি কেনাবেচার ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
অপরাধ
A A
মধ্য পীরেরবাগের এই বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসী ছোড়া গুলিতে  নিহত হন ডিবি পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন

মধ্য পীরেরবাগের এই বাসায় অস্ত্র উদ্ধারে গিয়ে সন্ত্রাসী ছোড়া গুলিতে নিহত হন ডিবি পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন

মিরপুরের মধ্য পীরেরবাগে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ যে বাড়িতে অভিযান পরিচালনা করে ওই বাসার তিন তলায় ভাঙা টিভি কেনাবেচা ব্যবসায়ী পরিচয়ে একটি রুম ভাড়া নিয়েছিল হাসান। আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা বলছেন উচ্চ পর্যায়ের থেকে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।

ধারণা করা হচ্ছে, তিন তলার ভাড়াটে হাসান ডিবি পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিনকে গুলি করে পালিয়ে যায়।

মধ্য পীরেরবাগের আলিমুদ্দিন স্কুলের পাশের গলির বাসাটিতে মঙ্গলবার সকালে দেখা যায় মেইন রাস্তা থেকে প্রায় ৩০ থেকে ৩৫ গজ দুরে বাসাটি। বাসার সামনে আরেকটি বাড়ির নির্মাণ কাজ চলছে। বাড়ীটিতে যাবার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

জানা যায়, ওই বাড়ীর মালিকের নাম মো: হেলাল উদ্দিন। তিনি এবং তার স্ত্রী লাভলী বেগম অনেক বছর আগেই মারা গেছেন। এখন বাসাটির মালিক তার মেয়ে শারমিন আক্তার। শারমিন আক্তার ওই এলাকার পাবনা গলিতে বসবাস করেন। এ বাসাটির দেখাশোনা করেন শারমিন অক্তারের মামা মো. মিঠু মিয়া।

তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশের ওপর হামলা করে পালানো সন্ত্রাসীরর নাম হাসান। সে ওই বাসাটির ৩য় তলার ওপরে অর্থাৎ ছাদে একটি রুম ভাড়া নিয়ে ৭ মাস ধরে থাকছে। মূলত বাসাটির একটি রুম চার হাজার টাকা দিয়ে ভাড়া নিয়েছিল হাসানের মা। এর পর হাসান তার স্ত্রী সন্তান নিয়ে বাসায় উঠেছে।

মিঠু জানায়, হাসান নিজেকে ব্যবসায়ী পরিচয় দিত। হাসান জানিয়েছে সে কাশিমপুরে ভাঙা টিভি কেনা বেচার ব্যবসা করে। তার দুইটি সন্তান ও স্ত্রীকে নিয়ে সে বাসায় থাকে। মাঝে মধ্যে তার মাও সেখানে থাকত।

Reneta

মঙ্গলবার সকালে ডিবির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জসিমউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, পুলিশ পরিদর্শক নিহতের ঘটনায় উচ্চপর্যােয়ের তদন্ত হচ্ছে, খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই বাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য যাওয়ার পর পরিদর্শক জালাল দেয়াল দিয়ে উঠতে নিয়ে প্রথমে তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, পরে তাকে লক্ষ্য করে গুলি করা হলে সেটা জালালের মাথায় বিদ্ধ হয়।

তিন তলার ওই বাড়িটির একটি রুম থেকে হাসানের স্ত্রী ও দুই কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এছাড়াও পাশের রুমের নজরুল নামের একজনকেও আটক করা হয়েছে।

নিহত ডিবি পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিন

মঙ্গলবার দুপুরে জোহরের নামাজের পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদে পরিদর্শক জালাল উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে জানান, পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত শেষ হয়েছে। সকাল ১০টার শুরু হয় প্রায় পৌনে এক ঘণ্টা সময় নিয়ে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এসময় তার মাথা থেকে একটি গুলি বের করা হয়েছে। এ গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।

নিহত জালাল উদ্দিন এর বাড়ী ঝিনাইদাহের কালিগঞ্জে। ১৯৮৯ সালে কন্সটেবল পদে যোগদান করে, দু মাস আগে পদন্নতি সুত্রে ডিবিতে আসেন।

সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়িতে পুলিশ খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জালালউদ্দিন।

সন্ত্রাসীদের গুলি পরিদর্শক জালালউদ্দিনের মাথায় বিদ্ধ হয়। পুলিশের গোলাগুলি হয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জালালউদ্দিনকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, মাসখানেক আগে মিরপুর পীরেরবাগ এলাকা থেকে দুই সার্জেন্টের অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধার করতেই এ অভিযান চালানো হচ্ছিল।

মিরপুরের মধ্য পীরেরবাগের ওই বাসায় সন্ত্রাসীরা অস্ত্র-বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এরকম তথ্যে ডিবি পশ্চিমের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন সোমার নেতৃত্বে অভিযান চালানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT