স্পোর্টস

নিষ্প্রাণ বোলিং, বাজে ফিল্ডিং

নিষ্প্রাণ বোলিং, বাজে ফিল্ডিং

তৃতীয়দিনের দ্বিতীয় সেশন নাগাদও উইকেট তার চেহারা বদলায়নি। বোলাররাও তাদের বোলিংয়ের চেহারা বদলাতে পারছেন না। তিন উইকেটে প্রতিপক্ষের ৪১৬ রান তোলার পথে বাজে ফিল্ডিংয়েরও পসরা সাজিয়েছে বাংলাদেশ।

লিটন কুমার দাস উইকেটের পেছনে সৃজনশীলতা দেখাতে ব্যর্থ। তিনটি ‘কঠিন’ সুযোগে (একটি রানআউটসহ) তিনি একটু বেশি তৎপরতা দেখাতে পারলে শ্রীলঙ্কা আরও চাপে পড়তো।

আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা এদিন ১৭৩ করে ফিরে যান। শুক্রবার এখন পর্যন্ত সাফল্য বলতে মোস্তাফিজের ওই উইকেট আর কুশল মেন্ডিসকে ‘দুঃখ’ দেওয়া। বেচারা ডাবল সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থেকে ফিরেছেন। ৩২৭ বলে ১৯৬ করার পর তাইজুলের বলে সাজঘরে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেটে সিলভা-মেন্ডিস ৩০৮ রান যোগ করেন। রানের দিক থেকে এটি শ্রীলঙ্কার অষ্টম সেরা জুটি।
মূর্তিকারিগর

আগের দিন সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী হয়ে ওঠেন। তার সঙ্গে ৮৩ রান নিয়ে শুরু করা কুশল মেন্ডিস তিন অঙ্ক স্পর্শ করেন সময় নিয়ে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়। মুমিনুল হক করেন ১৭৬ রান। মুশফিক ৯২। রিয়াদ অপরাজিত ছিলেন ৮৩ রান নিয়ে। তার আগে ওপেনার তামিম করে যান ৫২, ইমরুল ৪০।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালে গল টেস্টে ৬৩৮ করেছিলেন মুশফিকরা। সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

শ্রীলঙ্কা জবাব দিতে নেমে রানের খাতা খোলার আগেই ওপেনার করুনারত্নেকে হারায়। স্লিপে ইমরুলের হাতে তাকে ধরা পড়তে বাধ্য করেন মিরাজ।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…