চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞা-জরিমানার কবলে পাকিস্তানি তিন ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

নিষেধাজ্ঞা ও জরিমানার কবলে পড়েছেন পাকিস্তান জাতীয় দলের তিন ক্রিকেটার। দুর্নীতি আর অসদাচরণ সংক্রান্ত অপরাধে তাদের এই শাস্তি দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা-জরিমানার শিকার তিন ক্রিকেটার হলেন- স্পিনার মোহাম্মদ নওয়াজ, ব্যাটসম্যান উমর আকমল ও পেসার জুনাইদ খান।

স্পিনার মোহাম্মদ নওয়াজকে এক মাসের জন্য নিষিদ্ধ ও ২ হাজার ডলার আর্থিক জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুর্নীতিতে যুক্ত হওয়ার জন্য জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করার পর পিসিবি তাকে এ শাস্তি দিল।

পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান টি-টুয়েন্টি দলের সদস্য ছিলেন। তবে কোন ম্যাচ না খেলেই তাকে দেশ ফিরতে হয়েছিল।

এমন অভিযোগে শাস্তি পাওয়া দ্বিতীয় পাক খেলোয়াড় হলেন নওয়াজ। এর আগে অভিযোগ স্বীকার করায় ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ও ১০ হাজার ডলার জরিমানা করেছিল পিসিবি।

অন্যদিকে, ঘরোয়া লিগের একটি ম্যাচে অসদাচরণের জন্য উমর আকমল ও জুনাইদ খানকে জরিমানা করা হয়। সেইসঙ্গে দুজনকে কড়া ভাষায় সতর্কও করা হয়েছে।

পাকিস্তান কাপে একই দলে খেলেন আকমল ও জুনাইদ। পাঞ্জাব দলের অধিনায়ক আকমল। একটি ম্যাচে জুনাইদকে খেলানো নিয়ে দুজনের মধ্যে সামাজিক মাধ্যমে তর্ক-বিতর্ক হয়। যেটাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে পিসিবি।

উভয় খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে আগামীতে তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।

ট্যাগ: পাকিস্তানি ক্রিকেটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজস্ব সংস্কৃতি নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না: ঢাবি উপাচার্য

পরবর্তী

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করবেন সাবেক এফবিআই প্রধান

পরবর্তী

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করবেন সাবেক এফবিআই প্রধান

অনন্ত জলিল ও বর্ষা

আবার অনন্ত জলিল ও বর্ষা

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT