ফুটবল

নিষিদ্ধ শহর নিঝনিতে বিশ্বকাপ অতিথিদের ভিড়

নিষিদ্ধ শহর নিঝনিতে বিশ্বকাপ অতিথিদের ভিড়

বিশ্বকাপ ফুটবলের সময় সারা দুনিয়ার পর্যটকদের জন্য দরজা খুলে দিয়েছে সোভিয়েত জমানায় নিষিদ্ধ শহর নিঝনি নোভগোরোদ। বিশ্বকাপ আমেজ উপভোগ করতে রাশিয়ার এ শহর এখন অসংখ্য পর্যটকের আনাগোনায় মুখরিত।

গোপন অস্ত্র কর্মসূচি চালানোর জন্য সোভিয়েত আমলে কঠোর নিরাপত্তায় ঢাকা বিদেশি অতিথিদের প্রবেশ নিষেধ ছিল নিঝনিতে। এমনকি ভিন্ন মতাবলম্বী পরমাণু বিজ্ঞানী অ্যান্দ্রে সাখারভকেও এ শহরে নির্বাসনে রাখা হয়।

এবার বিশ্বকাপের ম্যাচ আয়োজক, ভলগা নদীর তীরের শহরটি নতুন সাজে সেজেছে। নিঝনি নোভগরোদে ২১শে জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে। ইংল্যান্ড-পানামা এবং সুইজারল্যান্ড-কোস্টারিকার গ্রুপ ম্যাচও হবে এখানে। রয়েছে একটি কোয়ার্টার ফাইনালও।নিষিদ্ধ শহর নিঝনিতে বিশ্বকাপ অতিথিদের ভিড়

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…