বিনোদন

নির্মাণের ১৪ বছর পর মুক্তি পাচ্ছে ইরফানের ছবি!

মার্ডার অফ তিসি মানজিল ২০২২ সিনেমার পোস্টার, ইরফান খান ও অন্যান্য অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান খান ও অন্যান্য অভিনেতাদের সঙ্গে মার্ডার অফ তিসি মানজিল ২০২২ সিনেমার পোস্টার, ডার্ক ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় দেড় বছর পার হয়ে গেছে বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খানকে হারানোর। তার অকাল মৃত্যুতে শুধু তার পরিবার নয়, শোকার্ত বিশ্ব চলচ্চিত্র। যার অভাব এখনো বোধ করেন চলচ্চিত্র প্রেমীরাও।

তারই মাঝে এবার সুখবর এলো ইরফান ভক্তদের জন্য। জানা গেছে, ইরফান খান অভিনীত অপ্রকাশিত সিনেমা ‘মার্ডার অ্যাট তিসরি মঞ্জিল ৩০২’ ওটিটি প্লাটফর্ম জি-৫ এ স্ট্রিমিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। ছবিটির প্রিমিয়ার হবে আগামী ৩১ ডিসেম্বর।

রোমান্টিক থ্রিলার ঘরানার এই ছবিটিতে ইরফান খান ছাড়াও মূখ্য ভূমিকায় রয়েছেন রণভীর শোরে, লাকি আলী ও দীপাল শও।  ছবিটির পরিচালনা করেছেন নবনীত বাজ সাইনি।

জানা গেছে, ২০০৭ সালে ‘মার্ডার অ্যাট তিসরি মঞ্জিল ৩০২’ ছবিটির শুটিং সম্পন্ন হলেও ছবিটির মুক্তি দিতে ১৪ বছর অপেক্ষা করতে হলো ছবিটির পরিচালনা পর্ষদ ও কলাকুশলীদের।

এর আগে গেল বছর ইরফানের আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও সেটি এখনো মুক্তি পায়নি। আর এরই মাঝে ঘোষণা এলো ‘মার্ডার অ্যাট তিসরি মঞ্জিল ৩০২’ ছবিটির মুক্তির তারিখ।

দীর্ঘদিন মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করে গেল বছরের ২৯ এপ্রিল সকল ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চলে যান বলিউডের শক্তিশালী এই অভিনেতা। মৃত্যুর আগে ইরফান খান অভিনীত শেষ সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’।

বিষয়:ইরফান ইরফান খান বলিউড বলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…