অপরাধ

নির্মাণাধীন ভবনে অজ্ঞাত যুবকের মরদেহ

নির্মাণাধীন ভবনে অজ্ঞাত যুবকের মরদেহ

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

সোমবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক আসক্ত ছিলো ওই যুবক। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।

বিষয়:আশুলিয়া মরদেহ উদ্ধার সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…