চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচনকালীন সরকারে থাকবেন: তোফায়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন: যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তারাই নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব করবেন। সেখানে বিএনপির প্রতিনিধি থাকার কোনো সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে বিএনপির কোন প্রতিনিধিত্ব নেই।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন: আমি তাকে (ঝ্যাং জুয়ো) বলেছি সকল দলের অংশগ্রহণে আগমী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আমার বিশ্বাস। কারণ বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সেটা আর তারা করবে না।

‘নির্বাচনে না গিয়ে আন্দোলনের পথ বেছে নিলে বিএনপি গভীর সংকটে পড়বে এবং তা উপলব্ধি করেই তারা এখন ২০১৩, ১৪ এবং ১৫ সালের মতো জ্বালাও- পোড়াও কর্মসূচির দিকে যাচ্ছে না’, বলেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন: আগামী নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপের কোনো সম্ভাবনা নেই। যখন সংলাপের প্রয়োজন ছিল তখন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা আসেনি।

Reneta

বাণিজ্যমন্ত্রী বলেন: সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তখন নির্বাচনকালীন সরকার শুধু রুটিন কাজ করবে। কিন্তু কোনো রকম নির্বাহী ক্ষমতা ব্যবহার করবে না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের ভাবনা কী- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন: এটা আদালতের বিষয়। এখানে সরকারের কোনো হাত নেই।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। এই ঘটনা যারাই ঘটিয়েছে, সরকার তাদেরকে খুঁজে বের করতে কার্পণ্য করবে না।

অতিদ্রুতই বাজারে পেঁয়াজের দাম কমে যাবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন: ভারতে অতিবৃষ্টির কারণে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাজারে তার একটা প্রভাব এবং ঈদের একটা প্রভাব পড়েছে। আশা করছি, ঈদের পর পেঁয়াজের দাম কমে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনপ্রতিনিধিতোফায়েল আহমেদনির্বাচননির্বাচনকালীন সরকারবাণিজ্যমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT