চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হয়নি: নির্বাচন কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

নির্বাচন ব্যবস্থাপনা ঠিকঠাক আছে, কোথাও কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে সিইসি এসব কথা বলেন।

বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের পাশাপাশি সিরাজগঞ্জ-১ আসনেও উপনির্বাচন হচ্ছে। উভয় আসনে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

সিইসি নূরুল হুদা ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোটার। আজ দুপুর পৌনে ১২টার দিকে তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। সিইসি নূরুল হুদার আগে সকাল ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানেন না বলে উল্লেখ করেন সিইসি নূরুল হুদা বলেন, ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বী।

জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের লোকজন বহিরাগতদের নিয়ে এসে কেন্দ্র দখল করছে। বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বলেছেন, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঢাকা-১৮ আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, তার অভিযোগ সত্য নয়। সকাল সাড়ে ৯টায় বিএনপির একজন ফোন করে বলেন, অভিযোগ নিয়ে আসবেন। তাই তিনি ভোট না দিয়ে আগে অফিসে যান। বেলা ১১টা পর্যন্ত অফিসে অপেক্ষা করলেও বিএনপির কেউ অভিযোগ নিয়ে আসেননি।

ট্যাগ: সিইসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লিতে শীতকালীন বায়ুদূষণে কোভিড বিপর্যয়ের আশঙ্কা

পরবর্তী

বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে আমেরিকার শিক্ষা নেয়া উচিত: সিইসি

পরবর্তী

বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে আমেরিকার শিক্ষা নেয়া উচিত: সিইসি

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে নতুনের কেতন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT