চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন থেকে দৃষ্টি সরাতে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে অপপ্রচার: ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৫২ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
রাজনীতি
A A

দেশের মূল সমস্যা নির্বাচন থেকে জনগণের দৃষ্টি সরাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে ভিত্তিহীন, মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ ও তাদের এজেন্সি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডনে যাবার পর থেকেই আওয়ামী লীগ নেতারা অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।

Banglabid

তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্ষমতায় আসার জন্য কোন গোষ্ঠী বা দেশের সাথে ষড়যন্ত্র করার প্রয়োজন হয় না। জনগণই বিএনপির শক্তি।

তিনি আরো বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে লন্ডনে কোন আইএসআই বা জামাত নেতার সাথে সাক্ষাৎ হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

এ ধরণের অপপ্রচার চালিয়ে জনগণের মাঝে বিভ্রান্ত না ছড়ানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের এজেন্সিদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, কিছু গণমাধ্যমের খবর প্রকাশে মনে হচ্ছে তারা গণতন্ত্রের পক্ষের নয়। গণতন্ত্রের শত্রুদের সহযোগিতা করছে।

Reneta

নির্বাচন কমিশনের ডাকা সংলাপে বিএনপি অংশ নিবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে কাজে লাগাতে চাই। নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের বক্তব্য স্পষ্ট হলেও আমরা সংলাপে অংশ নিব।

সহায়ক সরকারের উল্লেখ সংবিধানে নেই  আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের প্রত্যুত্তরে তিনি বলেন, সংবিধান বাইবেল নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। জনগণের চাহিদা অনুযায়ী তাকে পরিবর্তন করা যায়। এর আগেও পরিবর্তন করা হয়েছে।

গতকাল বগুড়ায় শ্রমিক লীগের নেতা কর্তৃক মা মেয়েকে ধর্ষণের পর মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের আওয়ামী দুঃশাসনের বহিপ্রকাশ এটি। আওয়ামী লীগে’র সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা দেশের সব রকম অপকর্ম করছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানির্বাচনবিএনপিসংবিধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়ায় ছাত্রী ধর্ষণ: অভিযুক্ত ৩ জন ৩ দিনের রিমান্ডে

পরবর্তী

পাকিস্তানের হাইকমিশনারকে যা বললেন প্রধানমন্ত্রী

পরবর্তী

পাকিস্তানের হাইকমিশনারকে যা বললেন প্রধানমন্ত্রী

৫০ জনের বিপক্ষে একজন সেই মোখলেসুর রহমান

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT