নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য: বিএনপি

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপির নেতার বক্তব্য, সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠন করার প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি দলের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি।
সার্চ কমিটির বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই কমিটির প্রায় সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এতে স্পষ্ট হয় এই কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে, তাদের লক্ষ্য থাকবে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনা।
তিনি আরও বলেন, বিচারপতি ওবায়দুল হাসান ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য ছিলেন।
নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন,নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিএনপি’র এ মহাসচিব সাংবাদিকদের বলেন,‘কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ ২০১৮ সালে খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ এওয়ার্ড দিয়েছে।






