বাংলাদেশ

নির্বাচন কমিশন গঠনের বিল সংসদে উত্থাপন

সংসদে নির্বাচন কমিশন গঠনের বিল উত্থাপন, সংসদ সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে নির্বাচন কমিশন গঠনের বিল নিয়ে আলোচনা চলাকালে সংসদ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির বিরোধিতার মধ্যে জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠনের বিল উত্থাপন হয়েছে। বিলের বিরোধিতা করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন: এ আইন প্রশ্নবিদ্ধ; এতে সংকট নিরসন হবে না।

তবে বিলটি উত্থাপন করে আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন: আইনটি বাস্তবায়ন হলে বিএনপি-জামাতের ভোট চুরির সুযোগ থাকবে না। বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজছিল, যা এখন আর সম্ভব নয়।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আগের সব অনুসন্ধান কমিটি ও কমিশনের নিয়োগ ও কার্যক্রম বৈধ হবে এবং এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না।

এর আগে নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। সংলাপ শেষে জাতীয় সংসদের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ উত্থাপন করলেন আইনমন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

অন্যদিকে আন্দোলনের পরিপ্রেক্ষিতে উপাচার্যকে সরিয়ে দিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেয়ারও দাবি ওঠে জাতীয় সংসদে।

বিষয়:নির্বাচন কমিশন গঠন বিল প্রধান নির্বাচন কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…