চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগের রাতে বিভিন্ন স্থানে সহিংসতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

নির্বাচনের আগের রাতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের পটিয়ায় একজন এবং লক্ষ্মীপুরে সদর উপজেলার দত্তপাড়ায় আরেকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত দুইজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে আওয়ামী লীগ। তবে এই দুই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এছাড়াও নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় প্রিজাইডিং অফিসারসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় ওই ভোট কেন্দ্রের মালামাল লুটেরও অভিযোগ উঠেছে। লুট হওয়া ভোট কেন্দ্রের ওই মালামাল উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী।

এ ঘটনায় জামায়াত-বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

চট্রগ্রাম পটিয়ায় নিহত ব্যক্তির নাম দীন মোহাম্মদ। তিনি যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

Reneta

পুলিশ জানায়, রাত সোয়া দশটার দিকে পটিয়ার গুরুখাইন এলাকায় বিএনপি জামায়াতের কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিলি করছে এমন খবরে যুবলীগকর্মীরা সেখানে জড়ো হয়। এসময় উপভয়পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির এক পর্যায়ে দ্বীন মোহাম্মদকে কুপিয়ে জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর-৩ সদর আসনের চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার পর একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT