চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী প্রচারণায় নেতা সজল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
বিনোদন
A A

লোকজন নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অভিনেতা সজল। ব্যান্ড পার্টি, পতাকা, প্রাডো গাড়িতে চড়ে মহল্লা ও রাজপথে ঘুরছেন তিনি। হাত নাড়িয়ে ভোট চাইছেন জনপ্রিয় এ অভিনেতা। এমন কিছু স্থিরচিত্রও দেখা যাচ্ছে দুদিন ধরে।  

না। অভিনয় ছেড়ে রাজনীতিতে নামেননি ছোট পর্দার এই তারকা অভিনেতা। মূলত রাজনৈতিক প্রচারণার অংশ নেয়া ছবিগুলো তার আসন্ন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র! এই ওয়েব সিরিজে এমন সিরিয়াস চরিত্রেই দেখা যাবে তাকে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন সজল।

বঙ্গ প্রযোজিত থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর এ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন মাসুদ হাসান উজ্জ্বল। সজলের বিপরীতে ওয়েব সিরিজে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি। অন্যান্য চরিত্রে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, ফারুক আহমেদ, মৌটুসী বিশ্বাস, পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিজরী বরকতউল্লাহ প্রমুখ।

রোজার মধ্যে ‘পাফ ড্যাডি’র শুটিং শুরু করেছিলেন সজল। এই অভিনেতা বুধবার (১৯ জুন) বিকেলে চ্যানেল আই অনলাইনকে জানান, এই মুহূর্তে শুটিং করছেন গুলশানের একটি বস্তিতে। বললেন, আমার আরও ১০ দিনের মতো শুটিং বাকি। কাজটা দারুণ হচ্ছে। একেবারে মনের মতো। ক্ষমতার মাধ্যমে শূন্য থেকে শিখরে ওঠার জিনিস রয়েছে এখানে।

সজল অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’। কাজটি করতে পেরে এই অভিনেতা তার আত্মতৃপ্তির কথাও জানালেন। বললেন, খুব মানসম্মত প্রোডাকশন। আয়োজনও অনেক ভালো। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ সবদিক দিয়ে ভালো কাজের জন্য যা যা করণীয়, তাই করছে।

Reneta

নির্মাতাকে নিয়ে সজল বলেন, মাসুদ হাসান উজ্জ্বল খুব খুঁতখুঁতে মানুষ। তিনি ধরে ধরে কাজ করাচ্ছেন। সিনেম্যাটিক ব্যাপার রয়েছে। যতক্ষণ তার মনের মতো না হচ্ছে ততক্ষণ কাজ করতে হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান এতটাই আন্তরিকতা দেখাচ্ছে যে, এমনটি কাজটির প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। কোনো কমতি রেখে কাজ করছি না। এখানে আমার চরিত্রের নাম সুলতান।

উদাহরণ টেনে সজল বললেন, সম্প্রতি একটি নির্বাচনী প্রচারণার দৃশ্য করলাম। সেখানে অরজিনাল ব্যান্ড পার্টি, পতাকা রাখা হয়েছে। ২০ টির মতো প্রাডো গাড়ি ব্যবহার করা হয়েছে দৃশ্যটি করতে। হতে পারে এ দৃশ্যটি স্ক্রিনে দর্শক ৩ মিনিট দেখতে পাবেন। কিন্তু এর পিছনে অনেক আয়োজন রাখা হয়েছে। একেবারে ‘র’ জিনিসটা ফুটে উঠবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ‘পাফ ড্যাডি’-এর শুটিং শেষ হবে জুলাই মাসের শেষের দিকে। এই ওয়েব সিরিজটি ঈদুল আযহায় নতুন একটি অ্যাপসে প্রকাশ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুন নূর সজলওয়েব সিরিজবঙ্গমাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT