বিনোদন

নির্বাচনী প্রচারণায় আমির

নির্বাচনী প্রচারণায় আমির

ভারতে বইছে লোকসভা নির্বাচনের হাওয়া। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতো উত্তেজনা কাজ করছে বলিউড তারকাদের মাঝেও। প্রচারণায় নেমেছেন অনেক বলিউড তারকা। জনগণকে ভোট দেয়ার জন্য অনুরোধ করলেন আমির খানও।

আমির খানকে ভারতের নির্বাচন কমিশন জাতীয় তারকা হিসেবে নির্বাচিত করেছে। আর তাই দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য লোক সভা নির্বাচনে জনগণকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেছেন আমির খান। দেশের নাগরিকদের গণতন্ত্রের গুরুত্ব বোঝানোর জন্য একটি ভিডিও বার্তা দিয়ে এই অনুরোধ করেছেন তিনি।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে বলিউডের অনেক তারকাকেই ভোটের প্রচারণায় নামতে দেখা গেছে। এবার প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে প্রচারণায় অংশ নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে মোদির প্রচারণায় নয়, তিনি ভারতের ভোটারদের জন্য গান নিয়ে এলেন।

আমির খানের ভিডিওটি ভারতের ইলেকশন কমিশনের টুইটারে শেয়ার করা হয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

বিষয়:আমির খান বলিউড লোক সভা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…