চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী পরিবেশ নষ্টের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচনী পরিবেশ নষ্ট করে সরকার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সরকার নয়, বিএনপির হাত ধরেই নির্বাচনী পরিবেশ নষ্টের সূচনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি তফসিল ঘোষণার পর নয়া পল্টনের উদাহরণ তুলে ধরেন। 

এ সময় তিনি অভিযোগ করেন: পরাজয় নিশ্চিত জেনে অভিযোগ করে বিএনপি নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচন বানচালের প্রয়াস চালাচ্ছে।

শুক্রবার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নির্বাচনী সংশ্লিষ্ট ১৫টি উপ-কমিটির মতবিনিময় শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

ওবায়দুল কাদের বলেন: তফসিল ঘোষণার পর নয়াপল্টনে সাঁড়াশি অভিযানের মহড়া চালিয়েছে বিএনপি। অস্ত্রশস্ত্র নিয়ে তাদের সিনিয়র লিডারের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করেছে। সে হামলায় যারা জড়িত তারা কী নিরপরাধ? রাজনৈতিক কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। যাদের আটক করা হয়েছে পল্টনের ঘটনায়, তারা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীদের গ্রেফতার করলে কোনো রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এটা কেন ভাবছেন? তাহলে কি তাদের দলে বেশিরভাগ নেতাকর্মীই সন্ত্রাসী? ক্রিমিনাল অফেন্ডারকে গ্রেপ্তার করতেই হবে। ‘নো অফেন্স শুড গো অন পানিস্ড’ আমরা কী বিচারহীনতার সংম্কৃতি গড়ে তুলবো?

বিএনপি যখন যা খুশি তা বলছে। আসলে কী তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে, নির্বাচন বানচালের বিভিন্নমুখী অজুহাত খুঁজছে? আমি এটাকে তারই অংশ বলে মনে করছি, যোগ করেন কাদের।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যলয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন: প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও বিরোধীদের বিরুদ্ধে গায়েবী মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নতুন করে সরকার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে।

Reneta

তথ্য-প্রমাণের ভিত্তিতে বিএনপিকে অভিযোগ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: নির্বাচন কমিশনের আইন, কোড অফ কন্ডাক্ট স্পেসিফিক্যালি কোথায় ভঙ্গ করা হয়েছে তাদেরকে এগুলো তথ্য-প্রমাণের ভিত্তিতে বলতে হবে। আমি বিএনপিকে বলব তারা তথ্য প্রমাণসহ বলুক।

বিএনপি প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে কাদের বলেন: এত বড় একটা নির্বাচন, ২৮ তারিখ শেষ দিনে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। কোথাও কী একটা ইনসিডেন্স ঘটেছে? আমাদের এখানে সুন্দর একটি নির্বাচনী পরিবেশ রয়েছে। যার কারণে ইউরোপীয় ইউনিয়ন এখানে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর কোন প্রয়োজনীয়তা দেখছে না। শুধু বিএনপিই নির্বাচনী পরিবেশ দেখছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT