চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী পরিবেশের চরম অবনতি দেখছে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

গত এক সপ্তাহে পৌরসভা নির্বাচনের পরিবেশ চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে আহ্বান জানিয়েছে। এছাড়াও নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সেনা মোতায়েনের প্রয়োজন ছিল বলেও দাবি করে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মঈন খান বলেন, আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আরও ভূমিকা রাখার কথা বলেছি। গত এক সপ্তাহে নির্বাচনের আবহ পরিবর্তন হয়েছে। শুরুর দিকে যে অবস্থা ছিলো এখন পরিবেশের চরম অবনতি হয়েছে।

নির্বাচনের পর্যবেক্ষণ প্রসঙ্গে মঈন খান বলেন, যাদের এ কাজে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া উচিত। বর্তমান সরকার বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট থেকে ভোটের অধিকার পর্যন্ত দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন মঈন খান।

এসময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে গণমাধ্যম সংস্কারের নামে কালো আইন প্রত্যাহারের দাবি জানান।

বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচনবিএনপিমেয়র নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT