চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরা হলো না আনসার সদস্য রীতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে আনসার সদস্য রীতা বেগমের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার সকাল ছয়টার দিকে মুন্সীগঞ্জে গজারিয়া এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে। পরে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ট্রলারডুবির ঘটনায় এখনো আরো দুইজন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে একজন নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপালনকারী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মেঘনা শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দিন এবং আপরজন পুলিশের টি.এস.আই সেলিম।

নিখোঁজ দুইজনকে উদ্ধারে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করতে ডুবুরিদল সকাল থেকেই ঘটনাস্থলসহ নদীর আশপাশের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদেরকে উদ্ধার না করা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কিশোরগঞ্জের বালুরঘাট এলাকার একটি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও আনসার সদস্যসহ ১৯ জনের একটি দল ট্রলারে চড়ে বৈদ্যেরবাজার ঘাটের উদ্দেশে রওনা দেন।

Reneta

সন্ধ্যা সাতটার দিকে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীর চরহোগরা এলাকায় উল্টে যায়।

এসময় ১৬ জন তীরে উঠতে সক্ষম হলেও প্রিজাইডিং অফিসার, একজন পুলিশ কর্মকর্তা ও একজন আনসার সদস্য নিখোঁজ থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT