চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী উৎসাহ উদ্দীপনা যেন মাঠে মারা না যায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। আজকেই শুরু হয়েছে একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচে বেশি সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি মাইলফলক হতে যাচ্ছে। বর্তমান সরকারের অধীন নির্বাচন করবে না বলা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। এখন জোট গঠন করে প্রত্যেকটি দল তাদের সীমিত সাধ্যের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে। দেশ-জাতি উন্মুখ হয়ে বসে আছে একটি গণতান্ত্রিক সরকারের অধীন সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য। সোমবার নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনে প্রার্থী সমর্থকদের মাঠের লড়াই শুরু হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই লড়াই চলবে প্রচারণার শেষ দিন পর্যন্ত। ৩০ ডিসেম্বর ভোটের পর জানা যাবে চূড়ান্ত লড়াইয়ে কে কে জয়ী হলো। প্রার্থীরা নিজেদের দলীয় তীর্থভূমি থেকে প্রচারণা শুরু করছেন। টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন। হেভিওয়েট প্রার্থীদের কেউ কেউ স্থানীয় মাজার জিয়ারত বা মসজিদে বিশেষ দোয়া করে প্রচারণা শুরু করেছেন। গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে জমা পড়ে ৪৯৮টি মনোনয়নপত্র। বাছাইয়ে সবচেয়ে বেশি বাতিল হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়নপত্র। তবে নির্বাচন কমিশনে আপিল করে দলটির অনেক নেতাই প্রার্থিতা ফিরে পান। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।

যেভাবে শুরু হয়েছে এই নির্বাচনের আনন্দের আমেজ সেভাবেই যেন শেষ হয় এই নির্বাচন। সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেন পায় একটি উৎসবমুখর পরিবেশ। আমরা আশা করব সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বাভাবিকভাবে এই নির্বাচন শেষ করে নির্বাচন কমিশন একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। দেশের মানুষ তাদের নেতা নির্বাচন করে স্বস্তির সঙ্গে যেন ঘরে ফিরতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালোভাবে বেড়ে উঠছে বাংলাদেশ: যোশি

পরবর্তী

অন্যরকম সেঞ্চুরির সামনে বাংলাদেশের ‘বিখ্যাত পাঁচ’

পরবর্তী

অন্যরকম সেঞ্চুরির সামনে বাংলাদেশের ‘বিখ্যাত পাঁচ’

চারটি খোলা রেখে ৫৪টি সাইট বন্ধের নির্দেশ বিটিআরসি’র

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT