চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোভাবে বেড়ে উঠছে বাংলাদেশ: যোশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১৮ ম্যাচে ১২ জয়। চলতি বছর ওয়ানডে সংস্করণে বাংলাদেশের পরিসংখ্যান এটি। সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের ধারা অব্যাহত ২০১৫ সাল থেকে। জয়ের পাল্লা ভারী রাখায় র‌্যাঙ্কিংয়ে সাত নম্বর অবস্থানটা দৃঢ় হয়েছে। রেটিং পয়েন্টে ছয়ে থাকা অস্ট্রেলিয়ার কাছাকাছি এখন মাশরাফীর দল।

অস্ট্রেলিয়ার ১০০, বাংলাদেশের ৯৪। আটে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৭৯। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে ১৫ পয়েন্টে। পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে ওয়ানডে ক্রিকেটে ক্রমেই উপরের দিকে ধাবিত হচ্ছে টাইগাররা।

সাম্প্রতিক সময়ে টেস্টেও আসছে সাফল্য। নিধাস ট্রফির ফাইনাল খেলে বাংলাদেশ জানান দিয়েছে, টি-টুয়েন্টিতেও দিন বদলাচ্ছে।

রঙিন পোশাকে উচ্চমার্গীয় দল হয়ে ওঠার পেছনে ক্রিকেটারদের মনোভাব, বেড়ে ওঠার প্রক্রিয়া, তারুণ্য-অভিজ্ঞতার মিশেল ভূমিকা রাখছে বলে মনে করেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনিল যোশি।

‘যেকোনো দলের দিকে তাকিয়ে দেখবেন এই দলটি অনেক ভালোভাবে বেড়ে উঠছে। সর্বশেষ দুই বছর দেখুন, আমরা দলগতভাবে কি অর্জন করেছি। অবশ্যই সাদা বল এবং টেস্ট ক্রিকেটেও। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি এবং সাদা বলে তাদের হারিয়েছি। সাদা বলের ক্রিকেটে আমরা সামনে এগিয়ে চলেছি এবং ভারতের কাছে তিনটি টুর্নামেন্টে শেষ বলে গিয়ে হেরেছি। আমরা যদি সর্বশেষ দুই বছরে দলের সার্বিক পারফরম্যান্সের দিকে তাকাই, গ্রাফটা ক্রমেই উঠছে।’

‘তাই আমাদের ধারাবাহিকতা জরুরী। সবাই বুঝতে পারছে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার জন্য কি করতে হবে। তারা সবাই অনেক কাজ করছে। সে কারণেই আমরা সফলতম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি মুশফিকের কাছ থেকে, দেখছি সাকিব-রিয়াদ ও তামিমের কাছ থেকে। দলটি এখন তরুণ-অভিজ্ঞের সমন্বয়ে সফলতা অর্জন করতে ঝাঁপিয়ে পড়ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যোশিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুরেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

পরবর্তী

নির্বাচনী উৎসাহ উদ্দীপনা যেন মাঠে মারা না যায়

পরবর্তী

নির্বাচনী উৎসাহ উদ্দীপনা যেন মাঠে মারা না যায়

অন্যরকম সেঞ্চুরির সামনে বাংলাদেশের ‘বিখ্যাত পাঁচ’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT