সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের পরপরই চ্যানেল আই এর সাথে কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন অর্থবহ এবং গ্রহণযোগ্য করতে হলে অংশগ্রহণটা সার্বজনীন করতে হবে।






