এ দেশে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করে বাংলাদেশ সফর নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছে বিএনপি।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন আশা প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। আর সিরিজও সফল ভাবেই শেষ হবে।
তবে বিএনপি মনে করে তথ্যমন্ত্রী এবং সরকার দলীয় লোকদের দায়িত্বশীল ব্যক্তিদের জঙ্গি বিষয়ে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের কারণেই দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।






