নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে গেল দর্শক

নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে পড়ে একজন দর্শক, যা ক্রিকেট ম্যাচের নিরাপত্তা ঝুঁকির কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিরাপত্তাকর্মীদের বোকা বানিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢুকে পড়েছে দর্শক। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৩তম ওভার শেষে উত্তর গ্যালারি থেকে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো এক তরুণ দর্শক দৌড়ে মাঝমাঠে চলে যান।
পরে মোস্তাফিজুর রহমানের সামনে গিয়ে পায়ের কাছে লুটিয়ে পড়েন সেই দর্শক। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে বের করে নেন বাইরে।
করোনার কারণে এবার মিরপুরে গ্যালারির নিচের অংশ ফাঁকা রাখা হয়। উপরের তলা থেকে লাফিয়ে নেমে কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে ওই দর্শক মাঠে প্রবেশ করেন। বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী তাকে ধাওয়া করলেও ধরতে পারেননি। ওই যুবক নিরাপত্তাকর্মীদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলার পর খেলোয়াড়দের খুব কাছে চলে যান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







