চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার কারণে পাকিস্তানে যাচ্ছে না উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ন ১০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ স্থগিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। পিটিআই জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

সূত্রের নাম প্রকাশ না করে পিটিআই বলছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড খেলোয়াড়দের সঙ্গে আলাপ করলে কয়েকজন পাকিস্তানে যেতে আপত্তি তোলেন। ক্রিস গেইল, পোল্যার্ড, ব্রাভোর মতো সিনিয়র খেলোয়াড়রা জানিয়ে দেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেললে তাদের পাওয়া যাবে না।’

পিটিআই আরও বলছে, ‘এমনকি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারস অ্যাসোসিয়েশনও আপত্তি তুলেছে। আইসিসির নিরাপত্তা প্রতিষ্ঠান থেকে সবুজ সংকেত দেয়ার পরও তারা আপত্তি তোলে।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিমের ওপর জঙ্গি হামলার পর থেকে বড় দলগুলো দেশটিতে খেলতে যেতে চাইতো না। সেপ্টেম্বরে বিশ্ব একাদশ টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছে। অক্টোবরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও তাদের দল পাঠায়।

এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল এবার বুঝি নির্বাসন থেকে মুক্তি পাবে পাকিস্তান। কিন্তু কোথায় কী! ওয়েস্ট ইন্ডিজ আবার সেই আগের পরিস্থিতি সৃষ্টি করে দিল।

সফর স্থগিত হওয়ার বিষয়টি পিসিবিও নিশ্চিত করেছে। তবে তারা নিরাপত্তার বিষয়টি সামনে আনেনি। বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘কুয়াশা এবং অন্য কয়েকটি কারণে সফরটি স্থগিত করা হচ্ছে। আমরা আশা করছি সামনের বছরে কোনো এক সময় সিরিজটি আয়োজন করা হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT