গণতন্ত্র ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ওয়ান ইলেভেন নিয়ে ‘সংবিধান ও গণতন্ত্রের দুঃসময়ের কাল’ শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছে তারাই সেসময়ে এই ষড়যন্ত্রে অংশ নিয়েছে।
পরিবর্তিত অবস্থায় কর্মসূচি পরিবর্তন করে প্রযুক্তির সুবিধা নিয়ে আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহবান জানান মির্জা ফখরুল।






