সাধারণ জনগণের পাশাপাশি মিডিয়া অঙ্গনের তারকাসহ ক্রিকেট তারকারা
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করছেন। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া
সেই তালিকায় এবার যুক্ত হলেন।
সরকারের ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো সিম
নিবন্ধন করতে যেয়ে নিজের অভিজ্ঞতা সর্ম্পকে তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন এর সিস্টেম নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু দেশের আইনের প্রতি সম্মান জানিয়ে আমি সিম নিবন্ধন করেছি।
মজার ব্যাপার, যে আমার সিম নিবন্ধন করেছে, নিবন্ধন শেষ করে আমার সাথে একটা সেলফিও তুলেছে । (যদিও নিবন্ধন শেষে সেলফি তোলার কোনো আইন এখনো সরকার করেনি)।







