চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধন না করলেও নম্বর থাকবে ১৫ মাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে রাত ১২টার মধ্যে সিম-রিম পুনঃনিবন্ধন না করলে পরদিন মোবাইল সংযোগটি বন্ধ হয়ে গেলেও পরের ১৫ মাস অপারেটররা ওই নম্বরের বিপরীতে নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না। এর মানে কেউ নতুন সময়সীমার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম পুনঃনিবন্ধন না করলেও ২০১৭ সালের আগস্ট মাসের মধ্যে নিবন্ধিত হয়ে ওই নম্বরটি নতুনভাবে ব্যবহারের সুযোগ পাবেন।

সাড়ে চার মাসে ৯ কোটি মোবাইল ব্যবহারকারী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম পুনঃনিবন্ধন করেছেন দাবি করে বাকি ৪ কোটির জন্য নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়িয়ে সরকার যে ঘোষণা দিয়েছে তাতে ১৫ মাসের সুযোগটি রাখা হয়েছে।

তবে, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নতুন সময়সীমা ঘোষণার পাশাপাশি জানিয়েছেন, ৩১ মে’র মধ্যে যারা সিম-রিম নিবন্ধন রি-রেজিস্ট্রেশন করবেন না তাদের মোবাইল নম্বরটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে।

ব্যবহারকারীদের পুনঃনিবন্ধনের বিষয়টি মনে করিয়ে দিতে সতর্কতা হিসেবে এ ব্যবস্থা। এ প্রক্রিয়ায় কারো সিম-রিম অবশ্য একবারের বেশি বন্ধ হবে না। আবার দৈবচয়ন ভিত্তিতে সাময়িকভাবে বন্ধ করা হবে বলে সবার সংযোগই যে বন্ধ হবে এমনও না। যাদেরটা বন্ধ হবে সেটা হবে সর্বোচ্চ তিন ঘণ্টার জন্য।

তারানা হালিম বলেন, প্রথম দফা সময়সীমার মধ্যে বিভিন্ন কারণে কয়েক কোটি সিম নিবন্ধিত না হওয়ায় বিভিন্ন মহলের অনুরোধের পরিপ্রেক্ষিতে পুনঃনিবন্ধনের সময় এক মাস বাড়ানো হচ্ছে। রাত ১০টায় প্রথম সময়সীমা শেষ হওয়ার ঘণ্টা পাঁচেক আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে নতুন সময়সীমার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

কর্মকর্তারা বলছেন, যারা নিবন্ধিত হতে পারেননি তাদের মধ্যে সোয়া এক কোটি ব্যবহারকারী চেষ্টা করেও ‘টেকনিক্যাল’ কারণে সিম-রিম পুনঃনিবন্ধন করতে পারেননি। তাদের বড় অংশের আঙুলের ছাপের সঙ্গে জাতীয় তথ্যভাণ্ড‍ারে সংরক্ষিত আঙুলের ‍ছাপের মিল পাওয়া যায়নি। এই সোয়া এক কোটি গ্রাহক সিম-রিম পুনঃনিবন্ধনের চেষ্টা করেছেন বলে তারা সাময়িক বন্ধের প্রক্রিয়ার মধ্যে পড়বেন না।

Reneta

তবে, আগামীএক মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করে সিম-রিম পুনঃনিবন্ধন করতে পারবে বলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) আশা করছে।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অবশ্য সতর্ক করে বলেছেন: ৩১ মে রাত ১২টার পর কোনো সতর্ক সঙ্কেত ছাড়া সাময়িক নয়, আমরা সম্পূর্ণভাবে সিমটি ডি-অ্যাকটিভ করে দেব।

সঙ্গে তিনি এও জানান, ৩১ মে রাত ১২টার পর যে সিমগুলো বন্ধ হয়ে যাবে পরবর্তী ১৫ মাসের জন্য সেগুলোর (নম্বর) বিক্রি স্থগিত থাকবে। এটা বিদেশে বসবাসরত প্রবাসী নাগরিকদের জন্য, বিশেষ করে শান্তিরক্ষা মিশনে যারা কর্মরত আছেন তাদের সুবিধার্থে এটা করা হয়েছে।

‘এই নম্বরগুলো (১৫ মাস) কোথাও বিক্রি করা হবে না,’ বলে জানান প্রতিমন্ত্রী।

এর ব্যাখ্যা দিয়ে বিশ্লেষকরা বলেছেন, কেউ যদি বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে’র মধ্যে নিবন্ধন না করেন, তাহলে তিনি পরে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে তার আগের নম্বরটিই পেতে পারেন। তবে সময় আর বাড়ানো না হলে আগামী বছরের আগস্টের পর বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করেও আর আগের নম্বরটি পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন নম্বর নিতে হবে।

তবে বিভিন্ন রকম জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বলে প্রতিবন্ধীদের জন্য তারানা হালিম বিশেষ সুবিধার কথা জানিয়েছেন। দেশের ১৫ লাখ প্রতিবন্ধীর জন্য আগামী এক মাস প্রত্যেক শনিবার কয়েক ঘণ্টার জন্য বিশেষ নিবন্ধন সুবিধা থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধিদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা আছে তাদের জন্যও বিশেষ সুবিধা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারানা হালিমবায়োমেট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT