চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাশে বসা তারানা আপু ও শমীর কান্নার আওয়াজ পাচ্ছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শুক্রবার দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর নির্মিত ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। মুক্তির প্রথম দিনেই রাজধানীতে হাউজফুল যাচ্ছে চলচ্চিত্রটি। বড় পর্দায় শেখ হাসিনার গল্প দেখতে উৎসুক হয়ে আছেন রাজনীতিবীদ ও আমলা থেকে শুরু করে শোবিজের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। সবারই যেন সমান আগ্রহ পিপলু খানের পরিচালনায় ‘হাসিনা’কে দেখতে।

শুক্রবার মুক্তির পর পরই বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ডকু-ড্রামাটি দেখতে গিয়েছিলেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। চলচ্চিত্রটি দেখার পর নিজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ফেসবুকে। যা ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

‘‘আহ! কী দেখলাম! সারা সিনেমা হলে চোখের জল পড়েছে! কাল তানভীন সুইটি বলেছিল, কিন্ত শুটিং থাকায় যেতে পারিনি।
আজ এই দারুণ ডকু- ড্রামাটি দেখছিলাম। পাশে বসা তারানা আপু(তারানা হালিম), শমীর(শমী কায়সার) কান্নার আওয়াজ পাচ্ছিলাম। সারা হলে চুপচাপ। কেমন এক বুকের ভিতর কষ্ট। সহ্য করতেই পারছিলাম না। চোখের জল তো এখনো থামছেই না। আজ সত্যি মন খারাপের দিন।
১৯৭৫ সাল,১৫ আগস্ট। তখন আমি বেশ ছোট। মা বাবার মুখে শুনেছিলাম আর দেশের পরিস্থিতি দেখেছিলাম। ইশ! কী সেই কষ্ট! বুকভরা হাহাকার! উৎকন্ঠা! বাবার সারা রাত পায়চারি, সাদা কালো টিভি ছেড়ে বসে থাকা!
আমাদের প্রজন্ম এই ডকু-ড্রামা দেখে সত্যিকারের ইতিহাস জানবে। বুঝবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর বোন শেখ রেহানার গল্প শুনে চোখ ভাসাবে। অনেক অনুভব করবে কত মিথ্যার উপর দাঁড়িয়েছিল তারা। এমন একটা কিছুর বড় প্রয়োজন ছিল। এই প্রজন্ম দেখবে,বাংলাদেশ কে চিনবে, জানবে!

আহ! আমাদের প্রাণের বাংলাদেশ।
অনেক ধন্যবাদ বন্ধু শমী কায়সারকে আমাকে আজ সিনেমা দেখতে নিয়ে যাওয়ার জন্য।
ধন্যবাদ ডিরেক্টর পিপলু খান। স্যালুট টু ইউ। ধন্যবাদ ডিওপি সাদিক আহমেদ। ধন্যবাদ এডিটর নবনীতা সেন। আর মিউজিক! দেব্যজ্যাতি মিশ্র আপনাকে অজস্র ধন্যবাদ। কী দারুণ মিউজিক!  সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সিআরআইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চয়নিকাতারানা হালিমপিপলু খানশমী কায়সারহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬
FOXBOROUGH, MASSACHUSETTS - JULY 09: Kylian Mbappe #10 of France celebrates scoring his team's first goal during the FIFA World Cup 2026 Quarter Final match between France and Morocco at Boston Stadium on July 09, 2026 in Foxborough, Massachusetts. (Photo by Molly Darlington/Getty Images)

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

জুলাই ১০, ২০২৬

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT