বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী জামিনে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অফিস সহকারী শাহিন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় তিনটি মামলায় গত বছরের ১৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিলো।
নিপুণ রায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ৷








