চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ সিদ্ধান্তে অটল শাহজালাল বিশ্ববিদ্যালয় ভিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে তিন ঘন্টা কর্মবিরতি করেছেন শিক্ষকদের একাংশ। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল ভিসি আমিনুল ইসলাম ভুঁইয়া।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আমিনুল ইসলাম ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ৫ মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকদের একটি অংশ। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে রোববার উপাচার্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দোষীদের বিচার দাবি করে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অধ্যাপক সৈয়দ শামসুল আলম বলেন, আজকে আমরা র‌্যালি করেছি, কালো ব্যাজ ধারণ করেছি। ৯টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি করেছি। অবশ্য পরীক্ষা এর আওতামুক্ত ছিলো। চারমাস ধরে আন্দোলন করেছি, এর আগে কখনো কর্মবিরতি রাখিনি। এবার বাধ্য হয়ে কর্মবিরতি দিয়েছি। আমাদের একটাই দাবী, এই বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশের জন্য এই উপাচার্যকে প্রত্যাহার করতে হবে। আগামী কর্মসূচী বিকেলে মিটিং শেষে জানানো হবে।

শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করা হলেও অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ। তবে ভিসি বলছেন, স্পষ্ট অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাকে চলে যেতে হবে বলে উনাদের যে বক্তব্য সেটা তো চারমাস আগে থেকেই শুরু হয়েছে। সেটা তো চলছেই। তারপরে ২৪শে আগস্ট মন্ত্রণালয়ের নির্দেশনা আসলো। সেখানে তাদের আন্দোলন থেকে সরে আসার কথা বলা হয়েছে। আমি এর মধ্যে প্রফেসর সৈয়দ শামসুল আলমকে বলেছি, আমাকে সহযোগিতা করার কথা। আমি তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভাইস চ্যান্সেলর। প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমাকে কাজ করতে হবে। তাহলে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত কি করে থাকবে?

Reneta

রোববার ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার ঘটনায় লাঞ্ছিত হন ডক্টর জাফর ইকবালের স্ত্রী ডক্টর ইয়াসমীন হক, অধ্যাপক মো. ইউনুছ, দীপেন দেবনাথ, সৈয়দ সামসুল আলম, মো.ফারুক উদ্দিন, মোস্তফা কামাল মাসুদ, মোহাম্মদ ওমর ফারুকসহ কয়েকজন শিক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

জুলাই ২২, ২০২৬

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT