চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তমের জীবনসঙ্গী হিসেবে নয়, সুপ্রিয়া হয়েই বেঁচেছিলেন তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- উত্তমের সঙ্গী নয়, নিজ পরিচয়েই বেঁচে ছিলেন সুপ্রিয়া

চ্যানেল আই অনলাইন- উত্তমের সঙ্গী নয়, নিজ পরিচয়েই বেঁচে ছিলেন সুপ্রিয়া

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকা সুপ্রিয়া দেবী।

অভিনেত্রীর বাইরে সুপ্রিয়া দেবীর আরেকটি পরিচয় তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জীবনসঙ্গী ছিলেন। প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে সংসার ছেড়ে সুপ্রিয়া জীবন শুরু করেছিলেন সে সময়কার সর্বাধিক জনপ্রিয় নায়ক উত্তম কুমারের সাথে। উত্তমের প্রয়াণের পর আর সংসারও করেননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উত্তমের স্মৃতি বুকে আগলে বেঁচে ছিলেন।

অনেকের ধারনা ছিল, চলচ্চিত্রাঙ্গনে এসেই দুইজনের পরিচয় হয়। কিন্তু সে ভুল বিভিন্ন সাক্ষাৎকারে ভেঙেছেন সুপ্রিয়া নিজেই। মায়ানমারের জন্ম নেয়া সুপ্রিয়া, পরিবারসহ কলকাতায় আসার পর একই পাড়ার প্রতিবেশী ছিলেন উত্তমের। ১১ বছর বয়সেই পরিচয় হয়েছিল উত্তমের সঙ্গে। মাঝে অনেক দিনের যোগাযোগ না থাকলেও পরবর্তীতে অভিনয়ে আসার পর নতুন করে সখ্যতা বাড়ে উত্তম কুমারের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন- উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী
                                                               উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী

তবে, সুপ্রিয়া দেবী বেঁচে ছিলেন তাঁর নিজ পরিচয়ে, শক্তিশালী অভিনেত্রী হিসেবেই। সুপ্রিয়া দেবীকে সবাই একনামে চিনে গেছেন তাঁর নিজ মেধার পরিচয়ে। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে সিনেমা করলেও অভিনয়ে এসেছিলেন প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর অনুপ্রেরণাতেই।

সুপ্রিয়া দেবীর প্রথম চলচ্চিত্র ‘বসু পরিবার’। ১৯৫২ সালে নির্মিত এই চলচ্চিত্রের পর বাঙালি দর্শক তাঁকে ২০০৬ সাল পর্যন্ত পেয়েছেন প্রায় ৪৫ টি চলচ্চিত্রে। পাঁচ দশকের অভিনয় জীবনে সুপ্রিয়া দর্শকের মনে বহুবার দাগ কেটেছেন তাঁর অভিনয় দক্ষতা দিয়েই।

চ্যানেল আই অনলাইন- সুপ্রিয়া দেবী
                                                                              সুপ্রিয়া দেবী

বাঙালি মনে রেখেছে ‘মেঘে ঢাকা তারা’র নিতাকে, নিতার ‘দাদা, আমি বাঁচতে চাই’ সংলাপকে। বাঙালি দর্শক তাঁকে চিনেছে ‘দুই পুরুষ’ এর বিমলা হিসেবে, ‘দেবদাস’ এর চন্দ্রমুখী হিসেবে কিংবা ‘বন পলাশীর পদাবলী’র পদ্মা হিসেবে।

Reneta

উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ বাংলার প্রায় সব বিখ্যাত নায়কের সাথে জুটি বেঁধে দাপটের সঙ্গে একসময় পর্দা কাঁপিয়ে গেছেন সুপ্রিয়া দেবী। উত্তম কুমারের সঙ্গে তিনি ‘সোনার হরিণ’, ‘শুন বরনারী’, ‘উত্তরায়ন’, ‘সূর্য্যশিখা’, ‘সবরমতী’, ‘মন নিয়ে’, ‘চৌরঙ্গী’ সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

চ্যানেল আই অনলাইন- সুপ্রিয়া দেবীর মরদেহ
                                                                    সুপ্রিয়া দেবীর মরদেহ

২০১৪ সালে বাংলা চলচ্চিত্রে অবদান রাখার জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’তে ভূষিত করেন। এছাড়া তিনি সম্মানিত হয়েছেন ‘বঙ্গভূষণ’ উপাধিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উত্তম কুমারমেঘে ঢাকা তারাসুপ্রিয়া দেবীসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইন ব্যবস্থাপনায় যশোরের আরও ৫০ স্কুল

পরবর্তী

৭০ বছরে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগ

পরবর্তী
ঢাবি

৭০ বছরে ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগ

সেই সময় ‘দাদা’র জন্য প্রতিবাদ

চ্যাপেল প্রসঙ্গে বইয়ে বিস্ফোরক গাঙ্গুলি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT